মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

'প্রতিশোধ' নিয়ে আর্জেন্টিনাকে হারাল কলম্বিয়া

খেলা ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৮

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়েই শিরোপা উৎসব করেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এসে সেই হারের বদলা নিল হামেস রদ্রিগেসরা। নিজেদের মাঠে গতরাতে বিশ্বচ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া।

এতে ১২ ম্যাচ পর হারের তেতো স্বাদ পেল আলবিসেলেস্তারা।

সবশেষ গত বছরের নভেম্বরে বিশ্বকাপ বাছায়ে উরুগুয়ের কাছে হেরেছিল লিওনেল স্কালোনির দল।

লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনার আক্রমণভাগ এদিন ছন্দ খুঁজে পায়নি। ম্যাচে ৯টি শট নিয়ে অন টার্গেটে রাখতে পেরেছে মাত্র একটি। সেদিক থেকে আক্রমণে আধিপত্যই দেখিয়েছে কলম্বিয়া।

২৫ মিনিটে স্বাগতিকদের উল্লাসে ভাসান ইয়ের্সন মসকেরা। রদ্রিগেসের উঁচু করে নেওয়া ক্রসে লাফিয়ে হেডে জাল খুঁজে নেন মসকেরা। মধ্য বিরতি থেকে ফিরেই অবশ্য সমতা টানে আর্জেন্টিনা। বল পেয়ে বক্সে ঢুকে দারুণ ফিনিশিং করেন নিকোলাস গনজালেস।

তবে আর্জেন্টিনার স্বস্তি উবে যায় একটু পরেই। ৬০ মিনিটে পেনাল্টি পায় কলম্বিয়া। রদ্রিগেসের সফল স্পট কিকে এগিয়ে যাওয়ার সঙ্গে জয়ও নিশ্চিত হয়ে যায় কলম্বিয়ার।

বাছাইয়ে আট ম্যাচে ছয় জয় ও দুই হারে ১৮ পয়েন্টে শীর্ষে আর্জেন্টিনা। আর চার জয় ও চার ড্রয়ে ১৬ পয়েন্টে দুইয়ে কলম্বিয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর