মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

একযোগে ২১৯ বিচারক বদলি, পদোন্নতি ৩১ জনের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪

একযোগে নিম্ন আদালতের বিভিন্ন পর্যায়ের ২১৯ জন বিচারককে বদলি এবং ৩১ জনকে পদোন্নতি দিয়েছে সরকার।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় রোববার (০৮ সেপ্টেম্বর) পৃথক আদেশে এসব বিচারক বদলি ও পদোন্নতির কথা জানায়।

বদলি: সহকারী ও সিনিয়র সহকারী জজ ১১৪ জন, জেলা জজ ৫২ জন, অতিরিক্ত জেলা জজ ৪৭ জন এবং যুগ্ম জেলা জজ ৬ জন সর্বমোট বদলি ২১৯ জন।

পদোন্নতি: যুগ্ম জেলা জজ ২৩ জন, অতিরিক্ত জেলা জজ ৬ জন, সিনিয়র সহকারী জজ ১ জন ও সহকারী জজ ১ জন, সর্বমোট পদোন্নতি ৩১ জন।

প্রজ্ঞাপনে উল্লেখিত তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য বদলি হওয়া ও পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আইন সচিব গোলাম সারওয়ার ওএসডি, চলতি দায়িত্বে গোলাম রাব্বানী : আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে অফিসার অন স্পেশাল ডিউটি বা ওএসডি করে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি করা হয়েছে। এ শূন্যপদে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন-১) গোলাম রাব্বানীকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল আইন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর