মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

সেন্সর বোর্ড পেরিয়ে অবশেষে বড় পর্দায় মুক্তি পাচ্ছে “রং ঢং”

প্রেস রিলিজ

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৯

আগামী নভেম্বর ২০২৪-এ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সেন্সর বোর্ডে এতদিন আটকে থাকা চলচ্চিত্র রং ঢং। আহসান সারোয়ার নির্মিত চলচ্চিত্রটি নির্মাণের প্রায় তিন বছর পর আপিল বিভাগের রায়ে শেষ পর্যন্ত গত বছর সেন্সর পায়। উল্লেখ্য যে, চলচ্চিত্রটির দুটি গান “বয়স ১৬তে প্রেম” ও “অদ্ভুত প্রেম আমার” সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পায় যা এর মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

চলচ্চিত্রটি সম্পর্কে নির্মাতা বলেন, ‘একটি দুটি নয়, একাধিক বাধা পেরিয়ে অবশেষে সিনেমাটি দর্শকদের সামনে আনতে পারছি। আসলে, একটা সিনেমা মুক্তি পাওয়া না পর্যন্ত একজন পরিচালকের মানসিক অবস্থা বোঝানটা একটু কঠিন ব্যাপার।’ গান দুটির কারণে মুক্তির আগেই বেশ আলোচনায় ছিল সিনেমাটি, সেন্সর বোর্ডে আটকানোয় পরিচালক এ নিয়ে চিন্তিত ছিলেন বলে জানান। নভেম্বরে মুক্তির তারিখটি শীঘ্রই জানাবেন বলেও জানিয়েছেন তিনি।

এ সিনেমায় অভিনয়ে ছিলেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফুর রহমান জর্জ, সেরা যামান, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, ডাঃ এজাজুল ইসলাম, শবনম পারভিন, প্রাণ রায়, জামিল হোসেন, সোমা ফেরদৌস, সাদাফ, রকিব হোসেন ইভান, মাখনূন, সোহেল মন্ডল, আমিন আজাদ, শামীম হোসেন, অর্ণব খান প্রমুখ। চলচ্চিত্রটিতে সঙ্গীত পরিচালনায় ছিলেন ফুয়াদ নাসের বাবু, শামিম আলম বুলেট, পান্থ কানাই, রোমান্স, তাসনুভ। মুক্তিপ্রাপ্ত গান দুটো ইউটিউবে পাওয়া যাচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর