মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ভারতে ভবন ধস, বহু হতাহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৭

ভারতের লক্ষ্ণৌ শহরের ট্রান্সপোর্ট নগর অঞ্চলে একটি তিনতলা ভবন ধসে পড়েছে। এতে আজ রোববার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ২৮ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধসে পড়া বাণিজ্যিক ভবনটিতে একটি গুদাম ও গাড়ি মেরামতের গ্যারেজসহ বেশ কয়েকটি ছোট প্রতিষ্ঠানের কার্যালয় ছিল।

স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) রোববার সকালে আরও তিনজনের মরদেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করেছে। উদ্ধার অভিযান এখনো চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় সিনিয়র জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, ধ্বংসাবশেষের নিচে কেউ যেন আর আটকা নেই- এটা নিশ্চিত করতে আমরা কাজ করছি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় চার বছর আগে ভবনটি নির্মাণ করা করা হয় এবং এই ঘটনার সময়েও ভবনটির কিছু কাজ চলছিল।

হতাহতের বেশিরভাগই গ্রাউন্ডফ্লোরে কাজ করছিলেন। শনিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে ভবনটি ধসে পড়ে। আহতদের জেলার লোক বন্ধু হাসপাতালসহ বিভিন্ন জায়গায় ভর্তি করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর