মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ডা. জাহিদ: 

ভারত শত্রুতা করে পানি ছেড়ে দিল

মুহাম্মদ তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেল ভারত কখনো আমাদের বন্ধু ছিলোনা। তাঁর বাংলাদেশর একটি দলের বন্ধু ছিল। তাদের সেই বন্ধু শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেল তখন তাঁরা বাংলাদেশের মানুষের উপর শত্রুতা করে পানি ছেড়ে দিল। বর্তমানে দেশের মানুষের এই করুণ পরিস্থিতির জন্য আওয়ামী লীগের বন্ধু ভারতই দায়ী।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের পূর্ব বাঞ্চানগর এলাকায় জেলা স্বেচ্ছাসেবকদল আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার যদি এখন ক্ষমতায় থাকতো তাহলে দেশের মানুষ ত্রাণ পেতো না। কারণ তাঁরা এতো বেশী লুটপাট করেছে যে, তাঁরা থাকলে এখন অসহায় মানুষের ত্রাণও লুটপাট করে নিয়ে যেত। আওয়ামী লীগ ক্ষমতায় নাই তাই লুটপাটও নাই। বানভাসি মানুষ তাঁদের ত্রাণ সামগ্রী সঠিকভাবে পাচ্ছে। এই মূহুর্তে বিএনপিসহ দেশের সকল রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বন্যার্তদের জন্য কাজ করছি। এখন আমরা তাঁদেরকে ত্রাণ সহয়তা দিচ্ছি, পরে ফ্রী চিকিৎসা ও ওষুধ এবং শেষে বন্যার্তদের পুনর্বাসনের ব্যবস্থা করবো। এছাড় বন্যার্তদের পুনর্বাসনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিকভাবে কাজ করারও আহবান জানান ডা. এ জেড জাহিদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির যুগ্ম-মহাসচিব সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির কেন্দ্রীয় সহ-সমাজকল্যান বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন সাবু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস. এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট মহসিন কবীর স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর