মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বাংলাদেশে ইউনিসেফের নতুন প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৮

বাংলাদেশে ইউনিসেফের নতুন প্রতিনিধি নিযুক্ত হয়েছেন রানা ফ্লাওয়ার্স। ইতোমধ্যে তিনি কাজও শুরু করেছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) ইউনিসেফ বাংলাদেশ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রানা ফ্লাওয়ার্স গত ৫ অগাস্ট দায়িত্ব পান। তবে, আনুষ্ঠানিকভাবে তিনি আজ (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

বাংলাদেশ প্রতিনিধি হিসেবে রানা ফ্লাওয়ার্স শিশু স্বাস্থ্য ও পুষ্টি, পানি এবং শিশু অধিকার সুরক্ষাসহ শিশুদের জন্য আবশ্যক সামাজিক সেবাসমূহের মানোন্নয়নে ইউনিসেফের কর্মতৎপরতায় কৌশলগত নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে রানা ফ্লাওয়ার্স বাংলাদেশে প্রতিটি শিশুর অধিকার রক্ষায় ইউনিসেফের জোরালো সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশের জন্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত অসংখ্য শিশু, তরুণ ও তাদের পরিবারগুলোর কথা সব সময় আমার মনে রয়েছে। এছাড়া সাম্প্রতিক বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিশুদের কথাও আমি মনে রেখেছি।

রানা ফ্লাওয়ার্স আরও বলেন, শিশুদের অধিকার রক্ষার প্রতি অঙ্গীকার ও ভালোবাসা থেকেই ইউনিসেফ প্রতিনিয়ত কাজ করে চলেছে। ইউনিসেফের পক্ষ থেকে আমি অঙ্গীকার করছি যে, আমার টিম (দল) শিশু ও কিশোর-কিশোরীদের সহায়তায় সম্ভাব্য সব কিছু করবে, যাতে প্রতিটি শিশু বেঁচে থাকতে পারে এবং এমন একটি পরিবেশে তারা বিকশিত হওয়ার সুযোগ পায় যেখানে সহিংসতা থাকবে না, থাকবে সমৃদ্ধি ও সবার জন্য সমান সুযোগ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর