মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

গাজীপুরে কারখানায় নিয়োগের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫২

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় কারখানায় পুরুষ শ্রমিকদের নিয়োগের দাবিতে বিক্ষোভ হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে লাঠিসোঁটা হাতে নিয়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিক ও এলাকাবাসী জানান, গাজীপুরের কিছু কিছু পোশাক কারখানায় নারী শ্রমিক ও তদবিরের মাধ্যমে পুরুষ শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। এর ফলে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় বর্ষা সিনেমা হলের সামনে বাদপড়া শ্রমিকরা লাঠিসোঁটা হাতে নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের দাবি কারখানাগুলোতে নারী শ্রমিক বেশি নিয়োগ দেওয়া হচ্ছে। এছাড়া তদবিরের মাধ্যমে পুরুষ শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। তদবির ছাড়া পুরুষ শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে না কারখানাগুলোতে। ফলে বাদপড়া ওইসব শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ শুরু করেন।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, দুই থেকে আড়াইশো বেকার যুবক পোশাক কারখানায় চাকরির দাবিতে বিক্ষোভ করছেন। এ ঘটনায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর