মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

উষ্ণতার যুগ শেষ, পৃথিবী এখন ‘ফুটন্ত যুগে’

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৩, ১৪:৪৪

উষ্ণতার পর্যায় থেকে পৃথিবী এখন ‘ফুটন্ত যুগে’ চলে গেছে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

একইসঙ্গে জলবায়ুর এমন পরিবর্তনের বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, জাতিসংঘের মহাসচিব জলবায়ু পরিবর্তনের বিষয়ে অবিলম্বে আমূল পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, জুলাইয়ের রেকর্ড-বিধ্বংসী তাপমাত্রা দেখায় যে, উষ্ণতার পর্যায় থেকে পৃথিবী এখন ‘ফুটন্ত যুগে’ চলে গেছে।

উল্লেখ্য, রেকর্ড তাপমাত্রার কারণে গ্রিস, ইতালি এবং আলজেরিয়ার মতো দেশগুলোতে দাবানল সৃষ্টি হয়েছে। লাখ লাখ মানুষ তাদের ঘর বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন। আক্রান্ত এলাকাগুলো কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া, যুক্তরাষ্ট্রের কিছু জায়গায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়ছে।

নিউইয়র্কে গুতেরেস তার বক্তব্যে উত্তর গোলার্ধজুড়ে তীব্র তাপপ্রবাহকে ‘নিষ্ঠুর গ্রীষ্ম’ হিসেবে বর্ণনা করেছিলেন।

তিনি বলেন, পুরো গ্রহের জন্য এটি একটি বিপর্যয়। এটি ভীতিকর। আর এটা তো মাত্র শুরু।

সতর্ক করে তিনি বলেন, ‘বৈশ্বিক উষ্ণতার যুগ শেষ হয়েছে; বিশ্বব্যাপী ফুটন্ত যুগ এসেছে। ’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর