মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ইবিতে উপাচার্যের অনুপস্থিতিতে নতুন দায়িত্বে অধ্যাপক আশ্রাফী

রবিউল আলম, ইবি প্রতিনিধি

প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৯

দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাসের প্রশাসনিক, আর্থিক ও অ্যাকাডেমিক দায়িত্ব স্থবির। উপাচার্য নিয়োগের আগ অবধি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাময়িকভাবে জরুরি প্রশাসনিক এবং আর্থিক বিষয়ে দায়িত্ব পালন করবেন ধর্মত্তত্ব বিভাগের ডিন ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী। ডিন এবং বিভাগীয় প্রধানদের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ডিন্স কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. এমতাজ হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মনজুরুল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরীন ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোছাঃ কামরুন্নাহার উপস্থিত ছিলেন।

নতুন দায়িত্ব পাওয়ায় অনুভূতি ব্যক্ত করে ড.আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ডিনস কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা অনলাইন এবং অফলাইন ক্লাসের ব্যপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। অফলাইন ক্লাসের ব্যপারে মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে আমরা এগুবো। এছাড়া শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী ডিনবৃন্দের সম্মতিক্রমে জ্যেষ্ঠতার ভিত্তিতে আমাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব প্রদান করা হয়েছে। আমার অনুপস্থিতিতে পরবর্তী জ্যেষ্ঠ ডিন এ দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও কোষাধ্যক্ষের অনুপস্থিতিতে জরুরি আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম জ্যেষ্ঠ অধ্যাপককে দিয়ে সাময়িকভাবে পরিচালনার নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর