মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

দেশে হেপাটাইটিসে আক্রান্ত প্রায় ৮০ লাখ মানুষ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৩, ১২:১২

দেশের প্রায় ৮০ লাখ মানুষ হেপাটাইটিসে আক্রান্ত। এদের ৯০ ভাগই জানে না তারা ভয়ংকর এই ভাইরাস বহন করছেন। চিকিৎসকেরা বলছেন, হেপাটাইটিসে আক্রান্ত হয়ে বছরে অন্তত ২০ হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। অথচ টিকা নিলেই প্রতিরোধ করা যায় এই রোগ।

ভাইরাসজনিত রোগ হেপাটাইটিস। এর পাঁচটি ধরনের মধ্যে বি ও সি সবচেয়ে প্রাণঘাতী। এতে আক্রান্ত হয় লিভার।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, দেশের ৪ ভাগ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। আর হেপাটাইটিস সি-তে আক্রান্ত শূন্য দশমিক সাত ভাগ। মোট রোগীর ৩২ ভাগই ঢাকায়। সিরিঞ্জের মাধ্যমে শরীরে মাদক নেন এমন মানুষের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি।

ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, শনাক্ত হওয়ার পরও ৭৮ ভাগই কোনো চিকিৎসা নেয় না। পরবর্তীতে ২০ থেকে ২৫ ভাগের লিভার সিরোসিস দেখা দেয়। ক্যান্সারে আক্রান্ত হন অনেকে। দেশে মোট রোগী মৃত্যুর দশম কারণ হেপাটাইটিস।

২০০৫ সাল থেকে ইপিআই কর্মসূচির মাধ্যমে হেপাটাইটিসের টিকা পাচ্ছে শিশুরা। এরইমধ্যে ১৮ বছরের কম বয়সী ৯০ ভাগই এই টিকা পেয়েছে। বর্তমানে মধ্য বয়সীদের মধ্যে হেপাটাইটিসের প্রকোপ বেশি দেখা যাচ্ছে। টিকা নিলে প্রতিরোধ করা যেতে পারে এই ভাইরাস।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর