মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ঢাকা-চট্টগ্রাম সড়কে ২০ কিলোমিটার জট, ভোগান্তি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৪, ১২:২৭

ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে মদনপুর এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ২০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমন চিত্র লক্ষ্য করা যায়।

সকাল সাড়ে ১১ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট এখনো কমেনি।

এর ফলে তীব্র ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে নারী ও বৃদ্ধদের। পাঁচ মিনিটের পথ আধা ঘণ্টাতেও পাড়ি দেওয়া যাচ্ছে না।

রাজু হোসেন নামের এক যাত্রী বলেন, সকালে মদনপুর যাওয়ার জন্য শিমরাইল মোড় থেকে বাসে উঠেছি। কিন্তু মহাসড়কে তীব্র যানজটের কারণে বাস থেকে নেমে বাসায় চলে যাচ্ছি।

আব্দুর রহমান নামের এক গার্মেন্ট কর্মী বলেন, যানজটের কারণে হেঁটেই গার্মেন্টে যেতে হচ্ছে। কষ্ট হচ্ছে তবে এছাড়া তো আর যাওয়ার কোনো উপায় নেই।

আরিফুল হাসান নামের এক বাসচালক বলেন, সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে। রাস্তায় জ্যাম এতোই যে শিমরাইল মোড়ে এসে বাস আর সামনে আগানোর মতো অবস্থা নেই। যাত্রীরাও বিরক্ত হয়ে বাস থেকে নেমে যাচ্ছে। বাকি পথ যেতে আর কত ঘণ্টা লাগে বুঝতে পারছি না।

ট্রাফিক পুলিশের শিমরাইল হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ আবু নাইম বলেন, যানজট বর্তমানে আরও তীব্র আকার ধারণ করেছে। তবে কি কারণে যানজট সৃষ্টি হয়েছে তা আমার জানা নেই।

যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সদস্যরা চেষ্টা করছেন বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর