মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

সেপ্টেম্বরে ঢাকা সফরে আসছেন ভলকার টুর্ক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৪, ১১:৩৮

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক ঢাকা সফরে আসছেন। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আসছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের ঢাকা সফর নি‌য়ে বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের হাইকমিশনারের দপ্তরের আলোচনা চলছে। সে অনুযায়ী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আসবেন তিনি।

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ভলকার টুর্ক একাধিক বিবৃতি দিয়ে মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা, এমন ইঙ্গিত পাওয়া গেছে। ভলকার টুর্কের সফরে ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় জাতিসংঘের তদন্ত সহায়তা নিয়ে আলোচনা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডসহ সামগ্রিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে প্রাথমিক তথ্যানুসন্ধানের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের তিন সদ‌স্যের প্রাথমিক কারিগরি দল বর্তমানে ঢাকা সফ‌রে র‌য়ে‌ছে।

জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের প্রতি‌নি‌ধি দল‌টির নেতৃত্বে দি‌চ্ছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর