মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

পল্টন থানায় ৪ হাজার আনসার সদস্যের নামে মামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৪, ১৭:৩৩

বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে চার হাজার ১১৪ জন আনসার সদস্যের নামে রাজধানীর পল্টন মডেল থানায় মামলা হয়েছে। এ মামলায় বাদী হয়েছে পুলিশ।

সোমবার (২৬ আগস্ট) পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সুজানূর ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ভূইয়া বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মামলায় ৯৫ জন আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজেদের চাকরি জাতীয়করণসহ কয়েকটি দাবিতে আনসার সদস্যরা কয়েক দিন ধরে ঢাকায় বিক্ষোভ করছিলেন। রোববার (২৫ আগস্ট) তারা সকাল থেকে রাত পর্যন্ত সচিবালয় ঘেরাও করে রাখেন এবং তাৎক্ষণিকভাবে চাকরি জাতীয়করণের ঘোষণা দেওয়ার দাবি জানান।

রাতে জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। এরপর এক পর্যায়ে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

দুই পক্ষের সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অন্তত ৩০ শিক্ষার্থী আহত হন। এ সময় কয়েকজন আনসার সদস্য আহত হন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর