মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৪, ১২:৫৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে চালানো ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রোববার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে চালানো হামলায় ৭১ জন নিহত এবং আরও ১১২ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

একই তথ্য দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রোববার গাজায় একের পর এক হামলা করেছে দখলদার ইসরায়েল। এসব হামলায় হতাহত অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স ক্রুরাও তাদের কাছে পৌঁছাতে পারেননি।

রোববারসহ উপত্যকাটিতে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের মোট সংখ্যা এখন ৪০ হাজার ৪০৫ জন। আহত হয়েছেন আরও ৯৩ হাজার ৪৬৮ জন ফিলিস্তিনি।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমানায় প্রবেশ করে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। ইসরায়েলি এই হামলায় বাদ পড়েনি, হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা।

এসব হামলা ও বোমা বর্ষণে হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে। প্রায় ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর