মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

ক্যুর চেষ্টা হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে, আসিফ মাহমুদের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৪, ১১:২১

আনসার সদস্যদের সচিবালয়ে কর্মীদের অবরুদ্ধ করে রাখার ঘটনাকে ‘আনসার ক্যু’ হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারে ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

আগামীদিনে কোনো ধরনের ক্যু’র (অভ্যুত্থান) চেষ্টা হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


সচিবালয়ের সামনে আনসার ও ছাত্র-জনতার সংঘর্ষের ঘটনার পর পর রোববার (২৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই হুঁশিয়ারি দেন তিনি।

এতে আসিফ মাহমুদ বলেন, ‘কোনো ষড়যন্ত্রই ছাত্র-জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে যথেষ্ট হবে না। জুডিশিয়াল ক্যু, পথভ্রষ্ট আনসার ক্যু’র উদাহরণের পরেও যদি সাবধান না হোন তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ’

উল্লেখ্য, চাকরি জাতীয়করণের দাবিতে (রোববার) সারাদিন সচিবালয় অবরুদ্ধ করে রাখে আনসার বাহিনীর সদস্যরা। টানা ১১ ঘণ্টা অবরুদ্ধাবস্থায় থেকে ক্ষুধায় কাতর হয়ে পড়েন সচিবালয়ের ভেতরে আটকে পড়া কর্মকর্তা-কর্মচারীরা। বাধ্য হয়ে কয়েকজনকে দেয়াল টপকে বাইরে আসতে দেখা যায়।

এমন পরিস্থিতিতে সচিবালয়ের সামনে থেকে আনসার সদস্যদের সরাতে এগিয়ে আসে ছাত্র-জনতা।

রোববার (২৫ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে সচিবালয়ের সামনে আবদুল গণি রোডে আনসারদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্র-জনতার প্রতিরোধে বিক্ষুব্ধ আনসাররা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

তবে এ সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর