মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

টেলিগ্রাম সিইও ফ্রান্সের বিমানবন্দরে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৪, ১২:১৪

টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে প্যারিসের উত্তরের একটি এয়ারপোর্টে ফরাসি পুলিশ গ্রেপ্তার করেছে।

তার ব্যক্তিগত জেট বিমানটি লে বোর্গেট বিমানবন্দরে অবতরণ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানায় ফরাসি গণমাধ্যমগুলো।

কর্মকর্তারা জানান, ৩৯ বছর বয়সী দুরভকে বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রাম সম্পর্কিত অপরাধের পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে।

ফ্রান্সে থাকা রুশ দূতাবাস পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট হতে তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছে বলে জানায়, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

ফরাসি টিভি চ্যানেল টিএফ১ এর তাদের ওয়েবসাইটে জানায়, দুরভ তার ব্যক্তিগত জেট বিমানে ভ্রমণ করছিলেন।

টেলিগ্রাম রাশিয়া, ইউক্রেন ও সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোতে বেশ জনপ্রিয়। দুরভ ব্যবহারকারীদের উপাত্ত দিতে অস্বীকৃতি জানানোয় ২০১৮ সালে রাশিয়ায় অ্যাপটি নিষিদ্ধ হয়।

পরে ২০২১ সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটোক ও উইচ্যাটের পর টেলিগ্রাম অন্যতম প্রধান সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে স্থান পেয়েছে।

২০১৩ সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন দুরভ। পরে ২০১৪ সালে তিনি রাশিয়া ছাড়েন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর