মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

বন্যার্তদের সহায়তায় ছাত্র সমন্বয়কদের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর বিজিবির

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৪, ১১:২৪

বন্যার্তদের সহায়তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে ৫০০টি পরিবারের মাঝে বিতরণের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর পক্ষে বিজিবি সদর দফতরের পরিচালক লে. কর্নেল মীর মনোনয়ার আলী ছাত্র সমন্বয়কদের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন।

তিনি বলেন, বিজিবি মহাপরিচালক ছাত্র সমন্বয়কদের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মহৎ কাজে ছাত্রদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, বিজিবির বিভিন্ন রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের উদ্যোগে দেশের উত্তর-পূর্ব অঞ্চলের বন্যাদুর্গত এলাকার অসহায় মানুষদের উদ্ধার কার্যক্রম, ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর