মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

শিক্ষার্থীদের আন্দোলনে পদত্যাগ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

মোঃ রায়হান আলী , (শাহজাদপুর) সিরাজগঞ্জ

প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৪, ১৯:০০

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. মো. শাহ আজম পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে মহামান্য রাষ্ট্রপতি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বরাবর পদত্যাগপত্র লিখেছেন তিনি।

ভিসির পদত্যাগের বিষয় নিশ্চিত করে ট্রেজারার প্রফেসর ড.ফিরোজ আহমেদ বলেন, হোয়াটসঅ্যাপে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। হার্ডকপি পেলে অফিসিয়ালি ফরোয়ার্ড করে মহামান্য রাষ্ট্রপ্রতি বরাবর পাঠানো হবে। তিনি আরো জানান ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।

শেখ হাসিনার পতনের পর থেকে শিক্ষার্থীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন। এর আগে বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনে তার পদত্যাগ চেয়ে তালাবদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ভিসির পদত্যাগ পর্যন্ত আমরণ অনশনে বসেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থী ম্যানেজমেন্ট বিভাগের মেহেদি হাসাব মৃদুল বলেন, আওয়ামী মতাদর্শের এই ভিসির কারণে অনেকে তার মতাদর্শে ফিরে আসতে পারেন।
তিনি ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারেন। তাই আমরা চাই, এই ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনতে চায় এমন কেউ যেন বিশ্ববিদ্যালয়ে প্রধানের দায়িত্বে না থাকেন। এ সময় আমরণ অনশনে বসা সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাবিব বলেন, ১৭ তারিখ থেকে আমরা ১ দফা দাবি করছি। তিনি ফ্যাসিস্ট হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করেছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি শিক্ষার্থীদের পক্ষ নিয়ে কোনো বিবৃতি দেননি। এ ছাড়া প্রহসনমূলক নির্বাচনে তিনি মতবিনিময়সভা করে আওয়ামী লীগের জন্য ভোট চেয়েছিলেন। তিনি এখানে থাকলে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নেই কাজ করবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর