মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

কারখানার নিরাপত্তায় সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৪, ১৮:২৭

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামানের সঙ্গে বৈঠক করেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত এ বৈঠকে ব্যবসায়ী নেতারা শিল্প–কারখানায় নিরাপত্তায় সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

বৈঠকে ব্যবসায়ী নেতাদের পক্ষে উপস্থিত ছিলেন- ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) এর সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, এফবিসিসিআইর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, মীর নাসির হোসেন ও মো. জসিম উদ্দিন, এফবিসিসিআইর সাবেক সভাপতি ও আইসিসিবির সহসভাপতি এ. কে. আজাদ, এমসিসিআইর সাবেক সভাপতি তপন চৌধুরী, ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ, আইসিসিবির সহসভাপতি নাসের এজাজ বিজয় প্রমুখ।

বৈঠকের বিষয়ে আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন, ব্যবসা–বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা হয়েছে।


বৈঠকটি কার্যকর ও ফলপ্রসূ হয়েছে।
ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ বলেন, মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা কারখানার নিরাপত্তার জন্য শিল্প পুলিশকে সহযোগিতা করছেন। ব্যবসায়ীরা সেনাপ্রধানকে এ সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেছেন।

বৈঠকে উপস্থিত একজন ব্যবসায়ী নেতা জানান, সেনাবাহিনীর প্রধান ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন ইস্যুতে নির্দেশনা দেন।

ব্যবসায়ীরা বলেন, পরিবর্তিত পরিস্থিতে এখনো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে চুরি, ছিনতাই, লুটপাটের মতো ঘটনা ঘটছে। ফলে পুরো মাত্রায় উৎপাদন চালু রাখা সম্ভব হচ্ছে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর