মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

শিক্ষার পরিবেশ উন্নত করার তাগিদ

নাইক্ষ্যংছড়ি'র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকষ্মিক পরিদর্শন করলেন ইউএনও

আনোয়ার হোছাইন , নাইক্ষ্যংছড়ি(বান্দরবান

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৪, ১৮:০৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঐতিহ্যবাহী নাইক্ষ্যংছড়ি এম এ কলাম সরকারি কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আকষ্মিক পরিদর্শণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ জাকারিয়াসহ শিক্ষা অফিসার।

বুধবার (২১ আগষ্ট) পরিদর্শনে যান নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাকারিয়া ও উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা।

পরিদর্শনকালে ইউএনও, শিক্ষার পরিবেশকে আরো সুন্দর ও গতিশীল করার জন্য মদিনাতুল উলুম মাদ্রাসা'র উপস্থিত শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

এদিকে নাইক্ষ্যংছড়ি এম এ কালাম সরকারি কলেজে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ছাত্র ও শিক্ষক মন্ডলীর সাথে আলোচনা করেন এবং কলেজ চলাকালীন সময়ে যাতে কোন বহিরাগত ঢুকতে নাপারে সে দিকে বিশেষভাবে নজর রাখার অনুরোধও জানান নির্বাহী অফিসার (ইউএনও)।

এর আগে তিনি নাইক্ষ্যংছড়ি আদর্শ গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, তাংরা বিছামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণ করেন। এসব প্রতিষ্ঠান পরিদর্শণকালে ইউএনও শিক্ষার মান উন্নয়নকল্পে শিক্ষকদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

শিক্ষা প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে  মঙ্গলবার(২০ আগষ্ট) আজকের ন্যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং বিভিন্ন সমস্যার সমাধানসহ শিক্ষার মান উন্নত করতে তাগিদ দেন (ইউএনও) মুহাম্মদ জাকারিয়া।

এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া বলেন, শিক্ষার পরিবেশ আরো বেগবান ও উন্নত করার জন্য উপজেলা প্রশাসন বধ্যপরিকর। সচেতন প্রত্যেক নাগরিককে নিজ বাড়ির পাশের প্রতিষ্ঠানে পরামর্শ ও তথ্য সহায়তা দিয়ে শিক্ষা প্রসারে সহযোগিতার আহ্বান জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর