মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ভুয়া সেনাবাহিনী থেকে জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৪, ১৭:৫৭

সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বিভিন্ন অনাকাঙ্খিত কার্যক্রমের বিষয়ে জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। আজ বুধবার (২১ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোশাকে সরকারি অফিস, করপোরেট অফিস, বাসস্থান, শপিংমল ও দোকানে তল্লাশি চালাচ্ছে। ফোন কলের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপনাদের (জনসাধারণ) সবার অবগতির জন্য জানানো যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পোশাকে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও র‌্যাব ইত্যাদি) উপস্থিতি ছাড়া এ ধরনের কোনো অভিযান পরিচালনা করে না। এরই পরিপ্রেক্ষিতে জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হলো।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর