মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

দুর্নীতিবাজ কারও সুপারিশ গ্রহণ করা হবে না: জাহাঙ্গীর আলম

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৪, ১৬:০৫

দুর্নীতিবাজ কারও জন্য কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থা প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, দুর্নীতিকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না। কোনো দুর্নীতিবাজের জন্য কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। কৃষকেরা দুর্নীতির কারণে বঞ্চিত হচ্ছে। মধ্যস্বত্বভোগী ও অসাধু শ্রেণির জন্য কৃষক দাম পায় না। ছাত্র-জনতার আন্দোলন শুধু কোটাবিরোধী আন্দোলন নয়, এটা দুর্নীতির বিরুদ্ধেও আন্দোলন।

তিনি বলেন, উৎপাদন বাড়াতে গুণগত বীজ সরবরাহ করতে হবে। যে বীজ কৃষকের কাছে যায়, সেগুলো যেন গুণগতভাবে মানসম্পন্ন হয়। বীজের মান ভালো না হলে ফসল ভালো হবে না।

সার প্রাপ্যতা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, সারের কোনো সমস্যা নেই, কিন্তু কৃষকের কাছে সারটা যেন সময়মতো পৌঁছে এটা নিশ্চিত করতে হবে, সাপ্লাই চেইন ঠিক রাখতে হবে।

উৎপাদন বাড়াতে বীজ ও সারের পাশাপাশি কৃষিকে যান্ত্রিকীকরণের প্রসঙ্গে তিনি বলেন, যান্ত্রিকীকরণের ক্ষেত্রে কৃষকদের কর্মসংস্থানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখতে হবে।

এরপর কৃষিখাত নিয়ে দপ্তর প্রধানদের কাজের প্রশংসা করে উপদেষ্টা বলেন, দেশে যদি কোন বিপ্লব করে থাকে, কৃষি মন্ত্রণালয় করেছে। সাড়ে সাত কোটি লোকের খাদ্য যে জমি দিয়ে উৎপাদন হতো, সে জমির পরিমাণ কমে গেলেও সাড়ে সতেরো কোটি লোকের খাদ্য উৎপাদন হচ্ছে। এ কৃতিত্ব কৃষি সংশ্লিষ্ট সবার।

এসময় তিনি কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থেকে কৃষকদের সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর