মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুর্নীতি তদন্তে লিগ্যাল নোটিশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৪, ১৩:১১

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা হয়েছে। এর পরদিন দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে তদন্তের আরজি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হলো।

বুধবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে তদন্তের জন্য সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশে দুদকের চেয়ারম্যান, তদন্ত কর্মকর্তা, অনুসন্ধান কর্মকর্তা ও সচিবকে বিবাদী করা হয়েছে।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করার জন্য বলা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে তার প্রতিকার চেয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জাগো নিউজকে জানিয়েছেন আইনজীবী।

এর আগে, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করেন।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আদালতে মামলাটি করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর