মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

আশুলিয়ায় কোটি টাকার ইয়াবাসহ আটক ২

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৪, ১৬:০১

ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে প্রায় সোয়া ১ কোটি টাকা মূল্যের ৪২ হাজার ২২০টি ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪।

শনিবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‍্যাব-৪ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাজ্জাদুর রহমান।

আটকরা হলেন- চট্রগ্রাম জেলার মোজ্জামেল হক ওরফে ইকবাল (৪৮) ও মতুর্জা আক্তার রুমা (৩৭)। তারা পেশাদার মাদক কারবারি।

র‍্যাব জানায়, ১৬ আগস্ট শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় ৪২ হাজার ২২০টি ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

সিপিসি-২, র‍্যাব-৪ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাজ্জাদুর রহমান  বলেন, আটকরা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করেন। পরে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর