মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

চট্টগ্রামের সাবেক এমপি এমএ লতিফ ৩ দিনের রিমান্ডে

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৪, ১৩:৪৭

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও মহানগর আওয়ামী লীগের সদস্য এমএ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৭ আগস্ট) বেলা ১২টার দিকে চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেবের আদালত এ আদেশ দেন।

এর আগে ভোর সাড়ে ৬টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরশাদ নামের এক ব্যক্তি গুলিতে আহত হন। এরশাদ শুক্রবার ডবলমুরিং থানায় এমএ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় এমএ লতিফ গুলি করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর কাদের পাটোয়ারী জানান, সাবেক এমপি এমএ লতিফকে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে ৮ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর