মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

পঞ্চগড়ে মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৪, ১১:২৩

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বলরামপুর ইউনিয়নের দলুয়া দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার কাপড় ব্যবসায়ী সেলিম উদ্দীনের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫) ও তার দুই ছেলে সৈকত (১২) ও সায়হাম (৯)।

স্থানীয়রা এবং পারিবারিক সূত্রে জানা যায়, রাতে সেলিম পার্শ্ববর্তী বোদা বাজারে অবস্থিত তার কাপড়ের দোকান বন্ধ করে রাত ১১টার দিকে নিজ বাড়িতে আসেন। এসময় বাড়ির মূল দরজা খোলাসহ ড্রয়িং রুমের দরজা খোলা দেখে দ্রুত এগিয়ে যান। এসময় ড্রয়িং রুমের মেঝেতে স্ত্রী ও দুই সন্তানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে আসে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্তে সিআইডি ও ক্রাইমসিনের প্রতিনিধি দল কাজ করছে। তাদের দেওয়া তথ্য মতে তদন্ত চালানো হবে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর