মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৪, ১২:৪২

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কিছুক্ষণের মধ্যে তিনি সেখানে যাবেন। বর্তমানে তিনি বঙ্গভবনে অবস্থান করছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে তিনি বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে অংশ নেন। আজ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ফারুক-ই-আজম বীর প্রতীক। বেলা ১১টার পর বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবু্দ্দিন। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ উপদেষ্টাই শপথ নিলেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বঙ্গভবনে রওনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর বৃহস্পতিবার (৮ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নেন। সেদিন প্রধান উপদেষ্টা এবং ১৩ জন উপদেষ্টা শপথগ্রহণ করেন। এরপর রোববার (১১ আগস্ট) আরও দুজন উপদেষ্টা শপথ নেন। আমেরিকায় থাকায় ফারুক-ই-আজম শপথ নেননি। দেশে ফিরে তিনি আজ (১৩ আগস্ট) শপথ নিয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর