মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

গাজা যুদ্ধের পুরোপুরি অবসান চান ইয়াহিয়া সিনওয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৪, ১২:৫০

দখলদার ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি ও চলমান গাজা যুদ্ধের পুরোপুরি অবসান চান হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার।

মধ্যস্থতাকারী দেশগুলোকে সিনওয়ার একথা জানিয়েছেন বলে রোববার (১১ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিনওয়ারের বার্তা এরই মধ্যে ইসরাইলকে পৌঁছে দিয়েছে মিশর ও কাতার। যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রও। যদিও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চান কিনা তা স্পষ্ট নয়।

আগামী ১৫ আগস্ট কায়রোতে হামাস-ইসরাইল ও মধ্যস্থতাকারী দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিকে রোববার (১১ আগস্ট) গাজা সিটির একটি ভবন লক্ষ্য করে বোমা হামলা চালায় দখলদার ইসরাইল। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় ওই এলাকা। কয়েকজন হতাহত হয়েছেন। ইসরাইলি বাহিনীর দাবি, হামাস সদস্যদের অবস্থান লক্ষ্য করেই হামলা চালানো হয়।

অন্যদিকে খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী। ওই এলাকায় আবারও অভিযান চালানোর কথা জানিয়েছে তারা। ফিলিস্তিনিরা বলছেন, পুরো উপত্যকা জুড়ে কোথাও তারা নিরাপদ নন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর