মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ওষুধ বিক্রির প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখছেন শিক্ষার্থীরা

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৪, ১৭:৩২

বরিশাল নগরের বিভিন্ন এলাকার ওষুধ বিক্রয়ের প্রতিষ্ঠানগুলো (দোকান) ঘুরে দেখছেন শিক্ষার্থীরা।

রোববার (১১ আগস্ট) বেলা ১২টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, এ্যাপোলো মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে ওষুধের দোকানগুলোতে তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করেন।

এসময় তারা নগরের হাসপাতাল রোড, কাঠপট্টি, সদর রোডসহ বিভিন্ন এলাকায় ওষুধ বিক্রয়ের প্রতিষ্ঠানগুলোতে গিয়ে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করেন। পাশাপাশি ওষুদের মেয়াদ ও দামের বিষয়েও তদারকি করেন।

এসময় উপস্থিত ছিলেন রবিউল,তানহা,অন্যানা,আফসান,শোয়েব,খুশবুসহ শিক্ষার্থী নেতৃবৃন্দ।

এসময় তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শত শত প্রাণের বিনিময়ে নতুন এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা। এখন এই স্বাধীন দেশকে সুন্দরভাবে গড়ার স্বপ্ন যেন নষ্ট না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আর সেই লক্ষ্য নিয়ে ব্যবসা করার আহ্বান জানানো হয় ব্যবসায়ীদের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর