মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

চাঁদাবাজি করলে সেনাপ্রধানকে বলেছি পা ভেঙে দিতে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৪, ১৭:১৭

চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

রোববার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এমন হুঁশিয়ারি দেন।

দায়িত্ব নেওয়ার পর আজ (রোববার ১১ আগস্ট) সচিবালয়ে প্রথম অফিস করেন তিনি।

এম সাখাওয়াত হোসেন বলেন, একটি রাজনৈতিক দলের অবস্থা আজকে দেখুন। এত বড় একটি দল, ঐতিহ্যবাহী একটি দল, যার নামের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, এখন তাদের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের জায়গায় এসে আপনি যদি মনে করেন, এলাম, দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, চাঁদাবাজি করব... সেনাপ্রধানকে বলেছি আপনাদের পা ভেঙে দিতে।

চাঁদাবাজি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি শুনেছি কারওয়ান বাজারে গিয়ে চাঁদাবাজি করেন, কিছুক্ষণ আগে শুনেছি একটি ব্যাংক দখল নেওয়ার জন্য মারামারি হচ্ছে। আমার কানে এলে ভালো হবে না। আমি পাবলিকও না, পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড, আমি ফৌজি। আমি যা বলব, তাই করব, একদিন থাকি আর তিনদিন থাকি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর