মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

এক্সপ্রেসওয়েতে চলছে যানবাহন, টোল নেওয়ার কেউ নেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৪, ১২:১০

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুটি টোল প্লাজায় আগুন দেওয়া হয়। তারপর থেকেই এতে যান চলাচল বন্ধ হয়ে ছিল। আবারও অনানুষ্ঠানিকভাবে যানচলাচল শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। তবে টোল প্লাজায় কেউ না থাকায় টোল ছাড়াই এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল করছে।

শনিবার (১০ আগস্ট) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দেখা গেছে, টোল প্লাজার বেশিরভাগ চেক পয়েন্ট বন্ধ থাকলেও একটি বা দুটি করে পয়েন্ট খোলা আছে। কিন্তু চেক পয়েন্টে কোনও মানুষ নেই। ফলে কোনোপ্রকার টোল দেওয়া ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল করছে। এসব গাড়িগুলো বিমানবন্দর, কুড়িল ও বনানী র‍্যাম্প ব্যবহার করে এক্সপ্রেসওয়েতে উঠছে।

এর আগের তিন-চার দিনও এক্সপ্রেসওয়ে দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন যানচলাচল করেছে। ওই সময় মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল করছে। তবে রোববার এসব অযান্ত্রিক যান চলাচল করতে দেওয়া হয়নি।

সার্বিক বিষয়ে জানতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক এএইচএম সাখাওয়াত আখতারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর