মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

ফরিদপুরে চলছে শিক্ষার্থীদের ক্যালিগ্রাফি ও দেয়াল লিখন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৪, ১১:২২

ফরিদপুর শহরের প্রধান সড়কসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে ক্যালিগ্রাফি ও দেয়াল লিখন কার্যক্রম করছেন শিক্ষার্থীরা।

রোববার (১১ আগস্ট) সকাল থেকে জেলা শহরের বিভিন্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি লিখন ও মোছার কাজ করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, দেয়ালগুলো আমরা রঙিন করে সাজাতে চাই। দেশের বীরত্বগাঁথা দিয়ে ভরে ফেলতে চাই। আমাদের শহরটাকে আমরা আমাদের মনের মতো করে সাজাবো।

শিক্ষার্থীরা আরও জানান, দেয়ালকে বর্ণমালা আর ছবিতে উপস্থাপন করার চেষ্টা করছেন তারা। তারুণ্যের শক্তিতে বাংলাদেশ জেগে উঠেছে। প্রাণের টানে তারা এসেছেন, কাজ করছেন। অন্যায় প্রতিরোধ ও দেশ গড়ার কাজে তারা কখনো পিছিয়ে থাকবেন না।

দেয়ালে নতুন করে আঁকছেন বিভিন্ন শিল্পকর্ম। সেই সঙ্গে দেশ সংস্কারের স্লোগানও লিখছেন তারা। রং দিয়ে ব্রাশের মাধ্যমে সব সড়ক রঙিন করে তুলছেন শিক্ষার্থীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর