মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

ভারতে ৭৪ রোহিঙ্গা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ জুলাই ২০২৩, ১১:২৬

ভারতে অবৈধভাবে বসবাস করা ৭৪ রোহিঙ্গা শরণার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর প্রদেশের ৬টি শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে পুলিশ বলেছে, গ্রেপ্তারদের মধ্যে ৫৫ জন পুরুষ ও ১৪ জন নারী। এই গোষ্ঠীতে পাঁচটি শিশুও রয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে তারা সবাই উত্তর প্রদেশের ছয়টি জেলায় বসবাস করছিলেন।

রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ ক্যাম্পেইন গ্রুপ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা মিয়ানমারে নিপীড়নের শিকার হয়েছিলেন। পরে সেখান থেকে পালিয়ে এসে প্রায় ১০ বছর ধরে তারা ওই এলাকায় বসবাস করছিলেন।

ইনিশিয়েটিভ ডিরেক্টর সাব্বের কিয়াও মিন বলেছেন, পালিয়ে আসা রোহিঙ্গাদের অনেকেই আবর্জনা সংগ্রহসহ নানা ধরনের পেশায় যুক্ত ছিলেন। তারা শুধুমাত্র আশ্রয় দাবি করেছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর