মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

সচিবালয়ে অফিস করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৪, ১১:০৩

সচিবালয়ে প্রথম দিন অফিস করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১০ আগস্ট) সকাল ৯টা ৩৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান তিনি। এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার ও অন্যান্য কর্মকর্তারা উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

আইন উপদেষ্টা এসেই সচিবালয়ের ৪ নম্বর ভবনের ৮ তলায় তার কক্ষে আইন ও বিচার বিভাগের সচিবের সঙ্গে বৈঠকে বসেন। আজ (১০ আগস্ট) আরও কয়েকজন উপদেষ্টা সচিবালয়ে প্রথম অফিস করবেন বলে জানা গেছে।

এদিকে আইন উপদেষ্টা আসছেন এটা জানার পর সকাল থেকেই আইন মন্ত্রণালয়ে চলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। কক্ষের সামনে নাম ফলকে বসানো হয়েছে কাগজে টাইপ করা উপদেষ্টার নাম।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শুক্রবার (৯ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর