মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের আনন্দ মিছিল

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৪, ১৬:৫৬

সৈরাচার শেখ হাসিনা সরকারের পতনে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে জেলা শহরের বিজয় চত্বর (ঝুমুর) এলাকা থেকে মিছিলটি শুরু করা হয়। পরে দক্ষিণ স্টেশন হয়ে শহীদ আফনান চত্বরে (উত্তর স্টেশন) গিয়ে সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এনামুল হক, ফরিদ হোসেন, আবদুর রহিম আসাদ, শাহিদুর রহমান রাফি, আফিয়া ইবনাথ, আবদুল হামিদ, আরমান হোসেন, বায়েজিদ সামি, আশরাফুল ইসলামসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার অনেক আত্মত্যাগের পর আমরা বিজয়ী হয়েছি। এতে দেশের মানুষের মুখ উজ্জ্বল হয়েছে। অথচ একটি মহল আমাদের আন্দোলনকে কলঙ্কিত করতে চেষ্টা করছে। তারা সারাদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ও ভাংচুর করেছে। ওইসকল দুবৃত্তরা সেই সৈরাচার হাসিনার ন্যায় অত্যাচার ও দখল উৎসবে মেতে উঠেছে। এসব বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।

১৯৭১ এর পর কোটা সংস্কার আন্দোলন দেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই যুদ্ধে জয়ী হয়েছে এদেশের ছাত্র-জনতা। মূলত, ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন হাসিনা। সেজন্যই আমাদের আজকের আনন্দ মিছিল।

সমাবেশে ছাত্রনেতারা হুশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমানে আপনারা যারা মানুষের উপর জুলুম করছেন। বিশ্ব দরবারে সৈরাচারমুক্ত বাংলাদেশকে কলঙ্কিত করছেন। তাদের কাউকে ছাড় দেবে না ছাত্র সমাজ। আপনারা সতর্ক হয়ে যান। না হয় আপনাদের বিরুদ্ধেও রাজপথে নামবে এদেশের ছাত্র-ছাত্রীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর