মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ফুলবাড়ীতে মসজিদ-মন্দির পরিষ্কার করলেন শিক্ষার্থীরা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৪, ১৭:০৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মসজিদ, মন্দির ও শহীদ মিনারে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন মসজিদ, মন্দির ও শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী শাখার শিক্ষার্থীরা উপজেলা সদরের কদচারী মাঠের মসজিদ, কেন্দ্রীয় দুর্গা মন্দির, কালি মন্দির ও ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পরে উপজেলা সদরের তিনকোণা মোড়ে যানজট নিরসনে কাজ করেন। এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

কর্মসূচীতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, কদচারী মাঠের মসজিদ, ফুলবাড়ী কেন্দ্রীয় মন্দির, কালি মন্দির ও জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের আবর্জনা পরিষ্কার করা হয়েছে। এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর