মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক হওয়া উচিত: হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৪, ১৩:০৪

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক হওয়া উচিত বলে জানিয়েছে হোয়াইট হাউস। বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন।

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক মুখপাত্র জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠন গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। আমরা সব পক্ষকেই সহিংসতা থেকে বিরত থাকার ও যত দ্রুত সম্ভব শান্তি ফিরিয়ে আনার জন্য উৎসাহিত করছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অভ্যুত্থানের মুখে সোমবার (৫ আগস্ট) বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়েন শেখ হাসিনা। এরপর বেলা আড়াইটার দিকে দেশত্যাগ করে ভারতে যান তিনি।

এদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছেন খুব দ্রুতই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর