মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

সুপারির বস্তায় গাঁজা পাচার, যুবক গ্রেফতার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৪, ১১:৫৪

নাটোরে সুপারির বস্তা থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে রাজশাহীর একটি গোয়েন্দা দল। একই সঙ্গে মোস্তাক আহমেদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
 
শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় নাটোর শহরের মাদরাসা মোড় এলাকা থেকে গাঁজা উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।
 
রাজশাহী ডিএনসি টিমের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় নাটোর শহরের মাদরাসা মোরে একটি লরিতে অভিযান চালানো হয়।
 
এসময় ৬০ কেজি ওজনের দুটি সুপারির বস্তার মধ্য থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা পাচারের দায়ে মোস্তাক আহমেদকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর