মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

হামলা-অগ্নিসংযোগে সেতু বিভাগের ক্ষতি ৪০০ কোটি টাকা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৪, ১৭:৪৫

কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে সহিংসতায় রূপ নিলে হামলা-অগ্নিসংযোগে সেতু বিভাগের ৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত শুক্রবার বনানীর সেতু ভবনে হামলাকারীরা অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় ৫৫টি গাড়ি।

এসব গাড়ির মূল্য প্রায় ৭০ কোটি টাকা।
আর এই অগ্নিসংযোগের ঘটনায় সেতুভবনের প্রথমতলা থেকে তৃতীয়তলা পুরো পুড়ে গেছে। এই তলায় থাকা ফাইলও পুড়ে গেছে। অন্যদিকে চতুর্থ ও পঞ্চমতলা পুড়ে গেলেও ফাইল রক্ষা করতে পেরেছেন দায়িত্বরত কর্মীরা। আর পুরো ১৪তলা ভবনই অগ্নিসংযোগে ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে।

বুধবার (২৪ জুলাই) থেকে সেতু বিভাগ প্রধান কার্যালয় পুনরায় চালু হলেও ভবনটির নিচের ফাঁকা জায়গায় তাবু টানিয়ে অফিস করছেন সেতু সচিবসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

সেতু সচিব মনজুর হোসেন বলেন, এ ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। সেতু ভবনে অগ্নিসংযোগের ঘটনায় একটি, বিআরটি প্রজেক্টে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একটি এবং এক্সপ্রেসওয়ে’র দুই টোলপ্লাজা ভাঙচুরের ঘটনায় পৃথক দুইটি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস বলেন, সব মিলিয়ে এই অগ্নিকাণ্ডে সেতু বিভাগের ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকার হতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর