মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

ইথিওপিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ২২৯

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৪, ১৭:৩৮

ইথিওপিয়ায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় কমপক্ষে ২২৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। গত রবিবার এবং সোমবার ভারি বৃষ্টিপাতের পর এ ভূমিধসের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। দুটি পৃথক ভূমিধসে এই প্রাণহানির ঘটনা ঘটে।

দক্ষিণ ইথিওপিয়ার গোফা জোনের কেনচো শাচা গোজদি জেলায় নিহতদের মধ্যে অল্পবয়সী শিশু এবং গর্ভবতী নারীও ছিলেন বলে স্থানীয় প্রশাসক দাগমাউই আয়েলে জানিয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে সরকারি মালিকানাধীন ইথিওপিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (ইবিসি) জানিয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন এবং এখনো উদ্ধার অভিযান চলছে।

 গোফা জোনের যোগাযোগ অফিসের প্রধান কাসাহুন আবায়েনেহ বলেন, ওই এলাকায় অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। গোফা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মার্কোস মেলিসে জানান, এখন পর্যন্ত ২২৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৪৮ জন পুরুষ এবং ৮১ জন নারী।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর