মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে

আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৮ জুন ২০২৩, ১৬:৪৮

প্রতীকী ছবি

ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটে আবার এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছে।

চলমান বিদ্যুৎ সকটের মধ্যে আদানির বিদ্যুৎ আমদানি বন্ধ হওয়ায় মানুষজনের দুর্ভোগ বেড়ে যায়। হঠাৎ ঝড়ের কারণে সঞ্চালন লাইন ট্রিপ করায় বিদ্যুৎ আমদানি বন্ধ হয়ে যায়। বুধবার বিকেল পৌনে ৩টায় এ ঘটনা ঘটে।

পিজিসিবির মুখপাত্র এ বি এম বদরুদ্দোজা খানের পাঠানো বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টায় আদানির কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ ছিল ৬০৭ মেগাওয়াট।

 

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানির কয়লাভিত্তিক কড্ডা কেন্দ্রর একটি ইউনিট থেকে বর্তমানে প্রতিদিন গড়ে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর দিয়ে এই বিদ্যুৎ বাংলাদেশে প্রবেশ করছে। রহনপুরে বুধবার টর্নেডোর কারণে লাইন ট্রিপ করে বলে পিজিসিবির কর্মকর্তারা জানিয়েছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর