মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

লক্ষ্মীপুরে মাদকসহ পিতা-পুত্র ও দেবর-ভাবী গ্রেপ্তার

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৪, ১৬:১১

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ ইয়াবাসহ দেবর-ভাবী ও গাঁজাসহ পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে। এ সময় আটককৃত দেবর-ভাবীর কাছ থেকে একহাজার পিস ইয়াবা ও পিতা-পুত্রের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।


বুধবার (১৭ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জের মোস্তফার দোকান এলাকা থেকে পেশাদার মাদক কারবারি নোয়াখালী জেলার শংকরপুর গ্রামের বাসিন্দা নুর আলম নুরা (৬৭) ও তার পুত্র রহমত উল্যাহ (৩৭) কে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক নুরার বিরুদ্ধে ১১ ও পুত্র রহমত উল্লাহর বিরুদ্ধে ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। একই সময় পুলিশ চন্দ্রগঞ্জের বড় বল্লভপুর রাস্তার মাথা এলাকা থেকে একহাজার পিস ইয়াবাসহ দেবর সুধারাম থানার দেবীপুর গ্রামের সাজ্জাদুর রহমান পিয়াল (২৫) ও ভাবী আশিকুর রহমান পিয়াসের স্ত্রী আয়েশা আক্তার লিপি (২৭) কে গ্রেপ্তার করে। আটক ভাবীর বিরুদ্ধে ৩টি ও দেবের বিরুদ্ধে ৬টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।


চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমদাদুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। পরে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর