মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যেই চীন-রাশিয়া সামরিক মহড়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৪, ১২:৫৮

সামরিক জোট ন্যাটোর সঙ্গে টানাপোড়েনের মধ্যেই যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। সোমবার (১৫ জুলাই) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এপি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মহড়ায় এয়ার ডিফেন্সের পাশাপাশি অ্যান্টি সাবমেরিন মহড়াও চালানো হবে। এ সামরিক মহড়া শেষ হবে ১৭ জুলাই।

এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার থেকে ‘যৌথ সমুদ্র ২০২৪’ নামের এই মহড়া গোয়াংডং প্রদেশের ঝাংজিয়াং শহরের কাছে শুরু হয়েছে।

মহড়ার সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। এমনকি কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। রাশিয়া ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে এ মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে ৩২ সদস্য অনুমোদিত একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বেইজিংকে ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য রাশিয়ার চরম সাহায্যকারী হিসেবে চিহ্নিত করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর