মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

প্রশ্নপত্র ফাঁসে অভিযুক্ত আরো ১১ জনের ব্যাংক হিসাব জব্দ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৪, ১১:২৮

প্রশ্নপত্র ফাঁসে অভিযুক্ত আরো ১১ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আগামী ৩০ দিনের জন্য এসব ব্যক্তি ও তাঁদের স্বার্থ সংশ্লিষ্ট হিসাব থেকে জব্দের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএফআইইউ (১৪ জুলাই) রবিবার ব্যাংকগুলোতে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে। এর আগে ৯ জুলাই সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়।


বিএফআইইউ বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান।
হিসাব জব্দ হওয়ার তালিকায় থাকা এসব ব্যক্তিকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে সিআইডি।

হিসাব জব্দের তালিকায় রয়েছে পিএসসির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস এম আলমগীর কবির, ডেসপাচ রাইডার খলিলুর রহমান, অডিটর প্রিয়নাথ রায় ও অফিস সহকারী মো. সাজেদুল ইসলাম। তালিকায় আরো আছেন সাবেক সেনাসদস্য মো. নোমান সিদ্দিক, ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমানে ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল, ঢাকার পাসপোর্ট অফিসের কর্মচারী মামুনুর রশীদ, নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী মো. শাহাদাত হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিক্যাল টেকনিশিয়ান নিয়ামুল হাসান ও ব্যবসায়ী জাহিদুল ইসলাম।


এর আগে ৯ জুলাই বিএফআইইউ সৈয়দ আবেদ আলী জীবন, তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সোহান, স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং আবেদ আলীর মালিকানাধীন ঊষা রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্সের হিসাব ৩০ দিনের জন্য জব্দের নির্দেশ দেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর