মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

আমি কখনোই বিসিএস পরীক্ষায় বসিনি: তাহসান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ জুলাই ২০২৪, ১৭:১৬

কখনো বিসিএস পরীক্ষা দেনননি বলে দাবি করেছেন গায়ক ও অভিনেতা তাহসান খান। সুতরাং ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার প্রশ্ন আসে না।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে দেশজুড়ে চলছে সমালোচনা। দুর্নীতিগ্রস্তদের সঙ্গে হঠাৎই যুক্ত করা হয় সংগীত-অভিনয়শিল্পী তাহসান খানের নাম।

তার মা সাবেক পিএসসি চেয়ারম্যান ড. জিনাতুন নেসার ক্ষমতার অপব্যবহার করে বিসিএসে তাহসান প্রথম হয়েছেন-এমন দাবিও করা হয়।
গত দুই দিন ধরে তাই এই শিল্পীকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। অবশেষে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বললেন এই তারকা।

তাহসান বলেন, ‌‘পুরো বিষয়টিই ভুয়া।

আমি কখনোই বিসিএস পরীক্ষায় বসিনি। সুতরাং ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার তো প্রশ্ন আসে না। ’

মায়ের নাম জড়ানোতে এই তারকা বলেন, ‘এখানে একটা ভুল হচ্ছে। এই ড্রাইভার অফিসের অন্যান্য ড্রাইভারদের মতোই একজন। তিনি আমার মায়ের ড্রাইভার নন। ’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর