মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর কাটার সময় মাটিচাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত:
১১ জুলাই ২০২৪, ১৪:১০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে ধানি জমি কেটে পুকুর বানানোর সময় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সিদ্বেশরী গ্রামের এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ময়মনসিংহ জেলার তারাকান্দা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে দোলোয়ার (২৫) ও আসাদ আলীর ছেলে মনসুর আলী (২৭)।

পুলিশ জানায়, গত এক সপ্তাহ ধরে সিদ্বেশরী গ্রামের হাসান মিয়ার ভিটা বাড়ি ভরাটের জন্য ধানি জমি কেটে পুকুর বানানো হচ্ছিল। বুধবার রাতে ড্রেজার দিয়ে খনন করার সময় একপাশ থেকে মাটির চাপ ধসে পড়ে। এসময় তিন শ্রমিক ধসে পড়া মাটির নিচে চাপা পড়েন। একপর্যায়ে আতিকুল ইসলাম নামে এক শ্রমিক মাটির নিচ থেকে বের হয়ে এলেও বাকি দুজন মাটির নিচে চাপা পড়ে থাকেন। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাটি সরালে ওই দুই শ্রমিককে মৃত অবস্থায় পাওয়া যায়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর