মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর মধ্যে কৃষি গবেষণা, প্রযুক্তি হস্তান্তর এবং উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রেস রিলিজ

প্রকাশিত:
৪ জুলাই ২০২৪, ১৭:০৭

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর মধ্যে কৃষি গবেষণা, প্রযুক্তি হস্তান্তর এবং উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান গত মঙ্গলবার ( ২ জুলাই) বিশ^বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষে মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদিও বিন আলী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, হেলথ এন্ড লাইফ সায়েন্সস অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন, এগ্রিকালচারাল সায়েন্স বিভাগওে প্রধান প্রফেসর ড. এম এ রহীম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম এবং মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ( প্রশিক্ষণও যোগাােগ উইং) ড. অঅশরাফ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।


এই সমঝোতা স্মারকের অধীনে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর কৃষি বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে এবং ফসলোত্তর প্রযুক্তির উন্নয়ন, বারি’র প্রযুক্তির প্রচার, নতুন কৃষি জাত প্রযুক্তি এবং কৃষক, সম্প্রসারণ কর্মী এবং গবেষকদের কাছে তথ্য প্রদান করতে সহায়তা করবে। এই সহযোগিতা ডিআইইউ গ্র্যাজুয়েটদের ইন্টার্নশিপ এবং গবেষণার সুযোগও উন্মুক্ত করবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর