মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের স্ত্রী লাকীর খোঁজ মিলেছে!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৭ জুন ২০২৪, ১৪:১২

ছাগলাকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী, নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকীর খোঁজ মিলেছে। আজ বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১২টার দিকে ব্যক্তিগত একটি গাড়িতে করে উপজেলা পরিষদে আসেন লায়লা কানিজ লাকী। পরে তিনি আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে এক প্রস্ততিমূলক সভায় যোগ দেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান।


এ সময় উপজেলা সহকারি কমিশনা ও বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানরা উপস্থিত ছিলেন।
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ছাগলকাণ্ডে ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেলে অনেকটাই আত্মগোপনে ছিলেন লায়লা কানিজ নাকী। এরপর থেকে ফোনেও পাওয়া যাচ্ছিল না তাকে। তিনি সর্বশেষ ঈদুল আযহার দুই দিন আগে অফিস করেন।


ঈদের ছুটির পর অফিসে আর আসেননি।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে নিজের ব্যক্তিগত একটি গাড়িতে করে উপজেলা পরিষদে আসেন আলোচিত উপজেলা চেয়ারম্যান লাকী। পরে তিনি দুটি প্রস্তুতি সভায় যোগ দেন। সভা শেষে লাকী নিজ কার্যালয়ে আ. লীগ দলীয় নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে কুশল বিনিময় করেন।


ভুক্তভোগীদের অভিযোগ, ঈদের ছুটি শেষে অফিস খোলার পর বুধবার (২৬ জুন) পর্যন্ত তিনি অনুপস্থিত ছিলেন। ওই সময় অনেক ভুক্তভোগী উপজেলা পরিষদে এসে তাকে না পেয়ে ফিরে গেছেন। এতে সেবাবঞ্চিত হয়েছেন তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর