মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

কথা বলার অস্বস্তি কাটিয়ে ওঠার উপায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ জুন ২০২৪, ১৭:১০

অনেকের সামনে কথা বলতে বেশিরভাগ লোক অস্বস্তিবোধ করেন। জনসমক্ষে কথা বলার সময় ভয় কাটিয়ে উঠতে এবং আপনার পরবর্তী উপস্থাপনাটি আরও সাবলীল করতে কয়েকটি উপায় জেনে নিন:

উত্তেজনা ও স্ট্রেস হরমোনের কারণে সবার ভেতর কথা বলার সময় গলা-মুখ শুকিয়ে যেতে পারে।

হার্টের বিটও বেড়ে যায়, কথা জড়িয়ে যেতে পারে।
এমন হলে ভয়কে নিয়ন্ত্রণ করে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে হবে।

মন ও মস্তিষ্ককে শান্ত রাখতে গভীরভাবে শ্বাস নিন। উদ্বেগের প্রথম লক্ষণগুলো অনুভব করার সঙ্গে সঙ্গেই চার সেকেন্ড ধরে শ্বাস নিন, চার সেকেন্ড ধরে রাখুন এবং অবশেষে আরও চার সেকেন্ডে ধীরে ধীরে নিশ্বাস ছাড়ুন।


ব্যাক স্টেজ থেকে সামনে আসার আগে কিছুক্ষণ নেচে নিতে পারেন। অথবা শব্দ করে কোনো গানও গাইতে পারেন। এতে করে স্ট্রেস হরমোনকে নিয়ন্ত্রণ করতে পারেন।

মূল উপস্থাপনার আগে পুরো বিষয়টা কল্পনা করে নিন। কীভাবে দাঁড়াবেন, কীভাবে কথা বলবেন সব কিছু। এই ভিজ্যুয়ালাইজিং সাফল্য পেতে কাজ করে। কারণ মস্তিষ্ক বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। কোনো কিছু বিশদভাবে দেখার পরে যখন আপনি বাস্তবে আসল পরিস্থিতির মুখোমুখি হন তখন আপনার মনে হয় এটি এর আগেও করেছেন। ভয় তো এমনিই কমে যাবে।

আত্মবিশ্বাসের জন্য সঠিক মাপের আপনাকে ভালো মানায় এমন পোশাক বেছে নিন। মনে রাখবেন, বিশেষ দিনটিতে আপনার সাজ হবে মার্জিত এবং আপনাকে দেখতে স্মার্ট লাগতে হবে।

শুরুটা সুন্দরমতো করুন, এরপর স্টেজ এবং অডিয়েন্স দুটিই আপনার। বক্তব্য দেওয়া বা উপস্থাপনার কাজটি ভয় না পেয়ে উপভোগ করুন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর