মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে কুপিয়ে-গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত:
১০ জুন ২০২৪, ১৭:২৪

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে তিন তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার (১০ জুন) ভোরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানান রোহিঙ্গা শিবিরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল। নিহত রোহিঙ্গা তরুণরা হলেন, মো. ইলিয়াছ, মো. ইছহাক ও ফিরোজ খাঁন।

অধিনায়ক মো. ইকবাল জানান, বিভিন্ন ভাগে ভাগ হয়ে শতাধিক অজ্ঞাত রোহিঙ্গা উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা শিবিরে প্রবেশ করেন। এ সময় পাহারারত রোহিঙ্গা ও এপিবিএন সদস্যরা বাধা দিলে তাদের ওপর পাল্টা হামলা করেন। এ সময় তারা গুলি করে এবং কুপিয়ে তিন রোহিঙ্গা তরুণকে হত্যা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, খবর পেয়ে তিন রোহিঙ্গা তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর